Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:১৮ এএম

বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

Advertisement

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পালটাপালটি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক বলেন, দুপক্ষের পালটাপালটি কর্মসূচিকে ঘিরে বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পালটা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সমাবেশ দুটিতে উভয়দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। 

এসব কর্মসূচি কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। যে কোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যেহেতু হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্ত অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে একান্ত প্রয়োজন।

সেহেতু ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেক হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, কোনো প্রকার যন্ত্র দ্বারা বিকট শব্দ উচ্চারণ এবং পৌর এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কর্মসম্পাদন ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড

ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড

শয্যাশায়ী বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ

শয্যাশায়ী বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

আরও পড়ুন

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম