Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

ফাইল ছবি

Advertisement

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ এ আদেশ জারি করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মঈনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, গত ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারার ক্ষমতাবলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবারের সংঘর্ষের পর এনসিপি, যুবদল ও ছাত্রদলের ঘোষিত পালটাপালটি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল ১০টার পর হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড

ঘুসের ভিডিও ভাইরাল, এএসআই অতনু ক্লোজড

শয্যাশায়ী বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ

শয্যাশায়ী বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

আরও পড়ুন

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ছাত্রদল-শিবির উত্তেজনা, কেসি কলেজে পাঠদান বন্ধ

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল

ঘুস না পেলে যে কৌশল গ্রহণ করেন সাবরেজিস্ট্রার সিরাজুল

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

বিশ্বনাথে ১৪৪ ধারা জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম