Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

Advertisement

Icon

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম

পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

Advertisement

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় পার্কিং করে রাখা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সিলেট সুনামগঞ্জ সড়কের জাতুয়া গ্রামের মুসাব্বির মিয়ার বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোলারবাজার ইউপির  কল্যাণপুর গ্রামের বাসিন্দা রজব আলী (৫০) এবং ছাতক উপজেলার জটি গ্রামের বাসিন্দা মো. নুর উদ্দিন (৩৫)। এছাড়া সিএনজি চালকসহ আরও চারজন যাত্রী গুরুতর আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী লেনে একটি ট্রাক পার্কিং করে রাখা ছিল। এ সময় একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

এ খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানার এসআই (নিরস্ত্র) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জয়কলস হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

জয়কলস হাইওয়ে থানা পুলিশ এসআই (নি.) মো. জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ৬ টুকরো, যুবকের মৃত্যুদণ্ড

প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ৬ টুকরো, যুবকের মৃত্যুদণ্ড

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝটিকা মিছিলের পরদিন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

পোনা মাছ অবমুক্তে অনিয়মের অভিযোগ, ‘সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই’

জুমার নামাজের সময় মসজিদের আঙিনায় যুবককে ছুরিকাঘাত

জুমার নামাজের সময় মসজিদের আঙিনায় যুবককে ছুরিকাঘাত

এনসিপি নেতার লাশ উদ্ধার

এনসিপি নেতার লাশ উদ্ধার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম