Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, স্বামী নিহত স্ত্রী আহত

Advertisement

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:০৫ পিএম

মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, স্বামী নিহত স্ত্রী আহত

Advertisement

রাজধানী ঢাকা মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর যাচ্ছিলের নববিবাহিত দম্পতি। কুমিল্লার চান্দিনায় পিকআপের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী শান্ত চন্দ্র শীলের। এ সময় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্ত্রী।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  চান্দিনা উপজেলা হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত চন্দ্র শীল (৩২) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণচন্দ্র শীলের ছেলে।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা  চট্টগ্রামমুখী একটি লরি একইমুখী একটি পিকআপকে  পেছন থেকে ধাক্কা দেয়। ওই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী ছিটকে পড়ে যান। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বামী শান্তকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর)  জাকির সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে  নিহতের গ্রামের বাড়ি  লক্ষ্মীপুরের চৌপল্লীতে খোঁজ নিয়ে জানা যায়- কৃষ্ণ চন্দ্র শীলের তিন সন্তানের মধ্যে নিহত শান্ত শীলই  একমাত্র ছেলে। মাত্র কয়েক মাস আগে বিয়ে হয় তার। সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন কৃষ্ণ চন্দ্র শীল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম