Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মালদ্বীপে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম

মালদ্বীপে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

মো. শেখ ফরিদ

Advertisement

মালদ্বীপে স্ট্রোক করে মো. শেখ ফরিদ নামের এক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সময় রাত ১০টায় রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শেখ ফরিদ (৪৫) ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের নশা মিয়ার ছেলে।

তার নিকটাত্মীয় মালদ্বীপ প্রবাসী বাপ্পি বলেন, শেখ ফরিদ দুই বছর আগে নতুন করে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন। তিনি বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্ট্রোকজনিত কারণে শেখ ফরিদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করলে তারা জানান, আমরা এ বিষয়ে অবগত আছি। শেখ ফরিদের আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে তার পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তার লাশ দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম