Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গভীর রাতে পদ্মায় স্পিডবোট ট্রায়াল, যুবক গুলিবিদ্ধ

Icon

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম

গভীর রাতে পদ্মায় স্পিডবোট ট্রায়াল, যুবক গুলিবিদ্ধ

Advertisement

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গভীর রাতে পদ্মা নদীতে শরিফুল ইসলাম ববি (৩৯) নামের এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৩টার দিকে গোলাপনগর মনি পার্ক এলাকা থেকে এক কিলোমিটার দূরে পদ্মায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শরিফুল ইসলাম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে। ঘটনার সময় তার সঙ্গে ছিলেন মনি পার্কের মালিক মনিরুল ইসলাম মনি। রাতেই গুলিবিদ্ধ যুবককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোর ৩টার দিকে পদ্মা তীরবর্তী এলাকার মনি পার্কের মালিক চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটের ট্রায়াল দিতে পদ্মায় যান। এ সময় পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছলে অপর একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় শরিফুল ইসলাম ববি গুলিবিদ্ধ হন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, হাসপাতালের ভর্তি রেজিস্টারে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম পাওয়া গেলেও তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যায়নি। জরুরি বিভাগের রেজিস্টারে আহতের কারণ লেখা আছে গানশুট।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় গুলিবিদ্ধ যুবকের স্ত্রী বনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে বলেন, ওর (ববি) অবস্থা খুবই খারাপ। আমরা ঢাকায় যাচ্ছি। প্রায় পৌঁছে গেছি। ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। সুস্থ হলে বলতে পারব।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, পদ্মায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। চর দখল ও বালুঘাট নিয়ন্ত্রণ নিয়ে অতীতে এসব গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে কয়েকজন নিহতও হয়েছেন।

স্থানীয়রা দাবি করেন, নদীকেন্দ্রিক বিভিন্ন গ্রুপের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে। মনিরুল ইসলাম মনির সঙ্গে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

এ বিষয়ে জানতে মনিরুল ইসলাম মনির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মনি গ্রুপের জুয়েলের সঙ্গে যোগাযোগ করলে তিনি ছুটিতে থাকার কথা জানান। তিনি বলেন, ঘটনা সম্পর্কে কিছুই জানি না। এছাড়া মনি পার্কের ম্যানেজার হুমায়ুনও কল রিসিভ করেননি।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, বিষয়টি তিনি জেনেছেন। ঘটনার যেটুকু বিস্তারিত তথ্য পার্ক-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মাইকে ঘোষণা দিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

শিক্ষার্থীকে বহিষ্কার করায় প্রধান শিক্ষকের অফিস লক্ষ্য করে বোমা

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

মিরপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

লালনের মাজারে মিলল টাইম বোমাসদৃশ ডিভাইস

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

খোলা হলো লালন মাজারের দানবাক্স, কত টাকা মিলল

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম