Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মোটরসাইকেল নিয়ে মহাসড়কে বাউলি খেলছিল তিন যুবক, ট্রাকচাপায় প্রাণ গেল সবার

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

মোটরসাইকেল নিয়ে মহাসড়কে বাউলি খেলছিল তিন যুবক, ট্রাকচাপায় প্রাণ গেল সবার

কাইউম ইসলাম রাতুল, স্বাধীন ইসলাম ও লিমন হোসেন। ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহীর মোহনপুরে মোটরসাইকেল নিয়ে বাউলি খেলছিল দুই সহোদরসহ তিন যুবক। বালুর ট্রাকচাপায় ঘটনাস্থলে দুজনসহ তিনজনেরই মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে কেশরহাট কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কাইউম ইসলাম রাতুল (১৮) ও  তার বড় ভাই স্বাধীন ইসলাম (২২) এবং একই উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইলামের ছেলে লিমন হোসেন (২২)।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন শনিবার দুপুরে জানান, একটি মোটরসাইকেলে তিন যুবক মহাসড়কের ওপর বাউলি বাউলি খেলছিল। কেশরহাট ডিগ্রী কলেজের সামনে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী বালুর ট্রাক (ডাম্পার) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রাতুল ও লিমন হোসেন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত স্বাধীনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তিনিও মারা যান। নিহত রাতুল ও স্বাধীন সহোদর ভাই। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর শনিবার দুপুরে তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মোহনপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম