নৌকাডুবি: নিখোঁজ ৪ জনের মধ্যে দুই লাশ উদ্ধার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে চারজন নিখোঁজ হন। তাদের মধ্যে শনিবার বিকালে অরুন দেবনাথ ও শচীন্দ্র দেবনাথ নামে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌর এলাকার ভবানীপুর বৈটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার সকাল থেকে ফায়ার ফার্ভিসের একটি দল উদ্ধার কাজে ঘটনাস্থলে কাজ করছে। নিখোঁজরা হলেন- অধির দেবনাথ (৩৫) ও হেমেন্ড দেবনাথ (৪০)।
স্থানীয় এলাকাবাসী জানান, স্থানীয় মইয়ার হাওড়ের বালুচর এলাকায় প্রফুল্ল দেবনাথের বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে ভবানীপুর গ্রামের কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোক গিয়েছিলেন। রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকাযোগে বাড়ি ফেরার পথে বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকায় থাকা অরুণ দেবনাথ, (৪৫) অধির দেবনাথ (৩৫, হেমেন্ড দেবনাথ (৪০) ও শতীন্দ্র দেবনাথ (৬০) তীরে উঠতে পারেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না পায়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সকাল থেকে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযানে নামে। দুপুর ১টার দিকে অরুন দেবনাথ নামে একজনের লাশ ও বিকাল সাড়ে ৪টার দিকে শচীন্দ্র দেবনাথের লাশ উদ্ধার করা হয়। অপর দুইজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, সকাল থেকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। দুইজনের লাশ উদ্ধার হয়েছে। অপর দুইজনকে উদ্ধারে কাজ চলছে।
