মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাবুনিয়া গ্রামে রাস্তার পাশে একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরের দিকে উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
ঘটনার সময় ওই গ্রামের রাস্তার পাশে একটি মেহগনি গাছের সঙ্গে জাহিদুল ইসলাম (২২) নামের এক যুবকের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয় গ্রাম পুলিশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে গাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। জাহিদুল ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে মাত্র ১০০ গজের মধ্যে রাস্তার পাশে একটি মেহগনি গাছের ডালে মৃত অবস্থায় জহিদুলকে ঝুলতে দেখেন তার।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, গাছে ঝুলানো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
