Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কারাগারে পাঠানো হলো সেই মুয়াজ্জিনকে

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

কারাগারে পাঠানো হলো সেই মুয়াজ্জিনকে

ফাইল ছবি

Advertisement

নাটোরের বড়াইগ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেওয়ায় গ্রাম্যসালিশে ৫০টি জুতার বাড়ি ও ৪০ হাজার টাকা জরিমানা করা সেই মুয়াজ্জিনকে এবার গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

রোববার (২ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার আজাদ উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মৃত আকবর আলী প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদ ভান্ডারদহ মধ্যপাড়া জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের কুরআন শিক্ষা দিতেন। সম্প্রতি তিনি ৫ম শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতারা গ্রাম্যসালিশে তাকে ৫০টি জুতার বাড়ি ও ৪০ হাজার টাকা জরিমানা করেন।  

এ ব্যাপারে যুগান্তরে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কিন্তু শনিবার ভুক্তভোগীর বাবা থানায় তার নামে শ্লীলতাহানির মামলা করেন। পরে রাতে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম