খেলতে গিয়ে মাঠের সামনেই প্রাণ গেল কিশোরের
Advertisement
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরে বাড়ি থেকে বাইসাইকেলযোগে ফুটবল খেলার উদ্দেশ্যে বের হয়ে মাঠের কাছে যেতেই কাভার্ডভ্যানের চাপায় নিহাদ হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকালে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহাদ (১৭) বিজয়নগর গ্রামের মো. আজাদের ছেলে। সে স্থানীয় কালিবাজারের পাশে নানার বাড়িতে থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহাদ বাইসাইকেলযোগে ফুটবল খেলার উদ্দেশ্যে বিজয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে আসে। মাঠ এলাকায় সড়কে তাকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। কাভার্ডভ্যানচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
সৌরভ ও রাজু নামে স্থানীয় কয়েকজন জানান, দুর্ঘটনাটি ভয়াবহ ছিল। নিহতের মাথা থেঁতলে মগজ বের হয়ে গেছে। নিহত কিশোর তার নানার বাড়িতে থাকত। সে ভালো ফুটবল খেলত। মাঠে খেলতে এসেই কাভার্ডভ্যানেরচাপায় তার মৃত্যু হয়। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে সে আর পড়েনি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
