সিলেটে ১১ দলীয় ঐক্যের সভা
এনসিপির ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এই দেশে আর কাউকে নতুন করে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্নপূরণ হতে দেওয়া হবে না। হবিগঞ্জ এবং সিলেটের গোলাপগঞ্জ ও জৈন্তাপুরে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
সোমবার সন্ধ্যায় বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেট কার্যালয়ে আয়োজিত সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার বিকাল সাড়ে ৪টায় নগরের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে, গণভোটের রায় বাস্তবায়ন এবং শেখ হাসিনাসহ সহযোগীদের বিচারের দাবিতে জনসভার ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্য। ওই সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সভায় সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ ও মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম ও জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপির সিলেট মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন নিয়াজী উপস্থিত ছিলেন।
এছাড়াও জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও জেলা সভাপতি মাহিন আহমদ খান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহানগর আহ্বায়ক ওমর ফারুক, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মো. ফখরুল ইসলাম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নজরুল ইসলামসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
প্রস্তুতি সভায় সমাবেশ সফল করতে প্রচারপত্র বিলি, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে গণসংযোগ জোরদারসহ সার্বিক প্রস্তুতিমূলক কর্মসূচি গ্রহণ করা হয়।
