Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতীকী ছবি

Advertisement

ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কানাইপুরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলসহ তিন আরোহী সড়কের ওপরে পড়ে যায়। এ সময় দ্রুতগামী বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়। আহত হন অপর দুই আরোহী। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের নাম সুয়াদ। তিনি একই উপজেলার হাট গোবিন্দপুরের মো. মিজানুর রহমানের ছেলে।

এর আগে ফরিদপুর শহরের ফরিদপুর মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন (৬০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে তার মৃত্যু হয়। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম ডাকঘরের চানড়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।

এদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলায় মাঝকান্দি এলাকায় সোমবার বিকালে সড়ক দুর্ঘটনায় মোছা. আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার মাঝকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী।  রাস্তা পারাপারের সময় আমেনা বেগমকে মোটরসাইকেল ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. জহির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম