Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:০৬ পিএম

শেরপুরে পাহাড়ি ঢলে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে

উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে রাতের মধ্যে পানি আরও বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

Advertisement

ভারতের মেঘালয় রাজ্য এবং শেরপুরে টানা বর্ষণে পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।

বুধবার (৫ আগস্ট) জেলার নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালীর পানি বিপৎসীমার ১০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সকাল ৯টায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকাল ৩টার তথ্য অনুযায়ী তা বেড়ে ১০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

অপরদিকে একই উপজেলার ভোগাই নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। এছাড়া ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার মহারশী এবং সোমেশ্বরী নদীর পানিও দ্রুত বাড়তে শুরু করেছে।

উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে রাতের মধ্যে পানি আরও বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন যুগান্তরকে বলেন, পাহাড়ি ঢলের কারণে বন্যা হলে বা মানুষ পানিবন্দি হলে তাদের জন্য শুকনো খাবার এবং ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ বরাদ্দ রয়েছে। আমরা পাহাড়ি ঢলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

নারীশক্তির আরাধনা, মুষ্টির চালে দুর্গাপূজা

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

মন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ-বিভ্রাট

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

সবুজের ছায়ায় রাবার বাগান

সবুজের ছায়ায় রাবার বাগান

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম