Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে জুনাইদ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া খেলার মাঠ মহল্লায় এ ঘটনা ঘটে।

মৃত জুনাইদ হোসেন (৩) ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

মৃত শিশুর মা শিরিনা আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ঘরের কাজ করছিলেন। এ সময় জুনাইদ ফুটবল নিয়ে খেলা করছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে খুঁজে পাচ্ছিলাম না। তবে ফুটবলটি পানির স্রোতে ভেসে যেতে দেখেছেন এলাকার অনেকেই।

পূর্বদাপুনিয়া মহল্লার আবু জাফর মো. সাদেক জানান, ধারণা করা হচ্ছে ফুটবল খেলার সময় ফুটবল পানিতে পড়ে যায়। সেই ফুটবল আনতে গিয়ে শিশুটি দুর্ঘটনার শিকার হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে কল দেওয়া হলেও দেড় ঘণ্টায়ও আসেনি।

আব্দুর রাশিদ জানান, তিনিসহ এলাকার ৩০-৪০ জন খালে নেমে প্রায় দেড় ঘণ্টা পরে শিশুকে উদ্ধারের পর গৌরীপুর হাসপাতালে নিয়ে যাই।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আকতার হোসেন জানান, হাসপাতালে শিশুটিকে নিয়ে আসার আগেই মারা গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম