৬ কোটি টাকা মূল্যের মাদক ‘কুশ’ জব্দ, আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, জব্দ করা ১২ কেজি কুশের বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় এ অভিযান চালায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
পরে সন্ধ্যায় বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, মোটরসাইকেলে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গার দিকে যাওয়ার পথে কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামের তারিকুজ্জামানকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে ১২ কেজি কুশ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
