Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাদে পড়া মাইক্রোর ভিডিও করতে গিয়ে পড়ল আরেকটি

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:২৮ পিএম

খাদে পড়া মাইক্রোর ভিডিও করতে গিয়ে পড়ল আরেকটি

Advertisement

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদেপড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেকটি মাইক্রো খাদে পড়েছে। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টামটা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চট্টগ্রামগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় পেছন থেকে আশা আরেকটি মাইক্রোবাসের চালক খাদে পড়া গাড়িটির ভিডিও করার চেষ্টা করে। তখন পাশ থেকে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সেটিও খাদে পড়ে যায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চালায়। তবে মাইক্রোবাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির শিকদার বলেন, দুটি ঘটনাই চালকদের অসাবধানতার কারণে ঘটেছে। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম