বাঘায় ভূয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:১৩ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বাঘায় ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে হাসিবুল ইসলাম (৩২) ও সোহেল রানা (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়ছে।
আটকরা বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুরের চিথলিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে হাসিবুল হাসান এবং সোহেল রানা একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
জানা গেছে, উপজেলার আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামে বুধবার বিকালে খোরশেদ আলীর বাড়িতে হাসিবুল হাসান ও সোহেল রানা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ৬০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। একই কায়দায় আবারও বৃহস্পতিবার বিকালে এসে টাকা দাবি করে। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, আটকরা ডিবির সদস্য পরিচয় দিয়ে টাকা দাবি করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের দুইজনকে আটক করেন। পরে আমাদের খবর দিলে তাদের আটক করে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
