Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আধঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্বামী-স্ত্রী

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

আধঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্বামী-স্ত্রী

স্বামী হায়দার আলী এবং স্ত্রী রহিমা বেগম

Advertisement

নাটোরের বাগাতিপাড়ায় স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে আধঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্ত্রীও। বৃহস্পতিবার বিকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামে এমন হৃদয়স্পর্শী ঘটনা ঘটে।

ওই দিন রাত সাড়ে ৯টায় বাটিকামারী সামাজিক কবরস্থানে উভয়ের লাশ দাফন করা হয়।

মৃতরা হলেন- স্বামী হায়দার আলী (৭০) এবং স্ত্রী রহিমা বেগম (৬৫)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে হায়দার আলী নিজের মুদি দোকানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দিলেও পথেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিছু সময় পরে তিনি মারা যান। স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে এলে স্ত্রী রহিমা বেগম স্বামীর লাশ দেখে ভেঙে পড়েন এবং গভীর শোকে তিনি মূর্ছা যান। প্রায় আধঘণ্টা পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত হায়দার আলীর শ্যালক মাওলানা আশরাফুল আলম জানান, প্রায় তিন বছর আগে তাদের একমাত্র ছেলে জুয়েল স্ট্রোকজনিত কারণে মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। ছেলের মৃত্যুর পর থেকেই বৃদ্ধ দম্পতি গভীর মানসিক কষ্টে দিন কাটাচ্ছিলেন। সংসারের একমাত্র উপার্জনের উৎস ছিল হায়দার আলীর মুদিদোকান। যেখানে তার পুত্রবধূ সহযোগিতা করতেন।

তিনি আরও জানান, ছেলের মৃত্যুর পর থেকেই হায়দার আলী হৃদরোগে ভুগছিলেন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার তিনি মারা যান এবং তার মৃত্যুর শোক সইতে না পেরে আধঘণ্টার ব্যবধানে স্ত্রীও মারা যান। পরে ওই রাত সাড়ে ৯টায় বাটিকামারী সামাজিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন সম্পন্ন হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম