Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

Advertisement

গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহণের একটি যাত্রীবাহী বাসের পেছনে হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে আগুনে বাসের সব কিছু পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম