Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসী ভাইয়ের সামনেই প্রাণ গেল বোনের

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম

প্রবাসী ভাইয়ের সামনেই প্রাণ গেল বোনের

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসী ভাইয়ের সামনেই বাসচাপায় রোজিনা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। ভাইয়ের সঙ্গে আসার সময় শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত রোজিনা বেগম (৩১) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

পুলিশ এবং স্বজনরা জানান, শুক্রবার সকালে বাবার বাড়ি থেকে প্রবাসী ভাই মো. ওয়াসিমকে সঙ্গে নিয়ে হেঁটে পার্শ্ববর্তী জয়ন্তীনগর গ্রামে নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হন রোজিনা। পথে চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন বলেন, বেপরোয়া একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে হাসপাতালে নেওয়ার সুযোগ হয়নি। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন।

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই রবিউল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম