Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিমানমন্ত্রীর সভাস্থল থেকে ‘পিস্তল’সহ প্রয়াত বিএনপি নেতার ছেলে আটক

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

বিমানমন্ত্রীর সভাস্থল থেকে ‘পিস্তল’সহ প্রয়াত বিএনপি নেতার ছেলে আটক

বিমানমন্ত্রীর সভাস্থল থেকে ‘পিস্তল’সহ প্রয়াত বিএনপি নেতার ছেলে আটক

Advertisement

নাটোরের উত্তরা গণভবনের সামনে শুক্রবার বিকালে পথসভা করার সময় বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে পিস্তলসহ নাটোরের প্রয়াত বিএনপি নেতা শামসুল আলমের ছেলে শামস আল আমিন তামিমকে আটক করেছে পুলিশ।

শামস আল আমিন তামিম (২৯) বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভা চলছিল। জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় সব নেতা সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় খয়েরি রঙের পোশাক পরা এক যুবককে একটি পিস্তলসহ আটক করা হয়।

আটককৃত যুবক তামিম নাটোরের প্রয়াত বিএনপি নেতা সার ডিলার শামসুল আলমের ছেলে। তিনি তার পরিবারের সঙ্গে নাটোর পৌরসভার কানাইখালী এলাকায় বসবাস করেন এবং পিতা শামসুল আলমের সার ডিলারটি দেখাশোনা করেন। তিনি তার বাবার লাইসেন্সকৃত পিস্তল পকেটে নিয়ে সমাবেশ স্থলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন।

নাটোর সদর থানার ওসি মো. মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকালে বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন।

তিনি বলেন, মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে পুলিশ তাকে পাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। পরে পিস্তলসহ তাকে আটক করে নাটোর সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় আটক যুবক তামিম দাবি করেন- পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। নিজের আত্মরক্ষার জন্য তিনি সেটি সঙ্গে এনেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও দাবি করেন।

এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে বলেও ওসি জানান।

তবে অন্য একাধিক সূত্রে জানা গেছে, আটক তামিম দীর্ঘদিন থেকে নিয়মিত নেশাগ্রস্ত এবং এটা তার পিতার লাইসেন্সকৃত পিস্তল নয়। দেখতে প্রকৃত পিস্তলের মতো ওজন এবং রং হলেও এটা তার দারাজ থেকে কেনা খেলনা পিস্তল।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম বলেছেন, খেলনা পিস্তল হলেও কেন সে সমাবেশস্থলে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম