Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশের হাত থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন এলাকাবাসী

Advertisement

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৫২ এএম

পুলিশের হাত থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন এলাকাবাসী

Advertisement

পাবনার বেড়ায় পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা মো. সোহেল রানাকে গ্রেফতারের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন এলাকাবাসী। শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া পৌর এলাকার কাগমাইরপাড়া স্টেডিয়াম প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ছিনিয়ে নেওয়া সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আইনুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে বেড়া মডেল থানার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও উপপরিদর্শক (এসআই) রাশেদ থানার অদুরে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় একদল লোক পুলিশকে ঘেরাও করে বাগ্বিতন্ডায় জড়ায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। এর সুযোগ নিয়ে উপস্থিত জনতা জোরপূর্বক পুলিশের কাছ থেকে আসামি সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ‘সোহেল রানার বিরুদ্ধে দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। কিন্তু গেফতারের পর স্থানীয় বেশ কয়েকজন লোক একত্রিত হয়ে পুলিশি কাজে বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেয়।’

ওসি আরও জানান, আসামিকে পুনরায় গ্রেফতার করতে এলাকা জুড়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রত আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম