টুঙ্গিপাড়ায় শিগগিরই মডেল মন্দির নির্মাণ করা হবে: জিলানী
Advertisement
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫৯ পিএম
বক্তব্য রাখছেন এস এম জিলানী।
|
ফলো করুন |
|
|---|---|
টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুরে শিগগিরই একটি মডেল মন্দির নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
শনিবার (৮ আগস্ট) বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া শীতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মহানামযজ্ঞ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এস এম জিলানী বলেন, মাত্র পাঁচ মাস হলো বিএনপি ক্ষমতায় এসেছে। এই পাঁচ মাসে অক্লান্ত পরিশ্রম করে যতটুকু উন্নয়ন করা সম্ভব, তার চেষ্টা করেছি। আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন, তাহলে এই গোপালপুরে একটি মডেল মন্দির নির্মাণ করা হবে। ইতোমধ্যে মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে আমি কথা বলেছি। তারা সবাই আশ্বস্ত করে জায়গা নির্ধারণ করতে বলেছেন। শিগগিরই টুঙ্গিপাড়ার গোপালপুরে মডেল মন্দির নির্মাণ করা হবে।
ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যদি বলে, কিছু টাকা দিলে আপনাকে ফ্যামিলি কার্ড করে দেব, তাহলে মনে রাখবেন, সে আপনাদের সঙ্গে প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে। ইতোমধ্যে কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে বিনামূল্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সবার বাড়িতে পৌঁছে যাবে। অতএব, কাউকে টাকা দিয়ে নিজেরা প্রতারিত হবেন না।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, উপজেলা যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীপক মণ্ডলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
