Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লাঙ্গলের বিজয়ী চেয়ারম্যানকে ফুল দেওয়ায় পদ হারালেন ছাত্রলীগ সভাপতি

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

লাঙ্গলের বিজয়ী চেয়ারম্যানকে ফুল দেওয়ায় পদ হারালেন ছাত্রলীগ সভাপতি

ফাইল ছবি

Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে বিজয়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় পদ হারিয়েছেন ওয়ার্ড কমিটির ছাত্রলীগ সভাপতি।

শুক্রবার (৭ আগস্ট) রাতে সংগঠনের ৫ নম্বর সহনাটী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাপস আচার্য ও সাধারণ সম্পাদক মো. হিমেল মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পারভেজ আহমেদ পাবেল নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।

তাপস আচার্য জানান, নৌকা প্রতীকের প্রার্থীকে চ্যালেঞ্জ করে ৫ আগস্টের পর লাঙ্গল প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। ওই প্রার্থীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন পাবেল। এ ছাড়া তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ প্রসঙ্গে পারভেজ আহমেদ পাবেল বলেন, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান জামালকে সামাজিক দায়বদ্ধতা থেকে শুভেচ্ছা জানিয়েছি। পাছার উচ্চ বিদ্যালয়ের যিনি সভাপতি হয়েছেন, তিনি আমার পরিবারের লোক। তাকেও অভিনন্দন জানিয়েছি। মূলত ব্যক্তিগত আক্রোশের কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম