Logo
Logo
×
   

সারাদেশ

বন্ধুত্বের টানে মনিরামপুরে চীনা নাগরিক, বাড়িতে উৎসুক জনতার ভিড়

Icon

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম

বন্ধুত্বের টানে মনিরামপুরে চীনা নাগরিক, বাড়িতে উৎসুক জনতার ভিড়

বন্ধুত্বের টানে মনিরামপুরে চীনা নাগরিক

ওয়ার্ল্ড চ্যাট নামের একটি ফ্রি প্ল্যাটফর্মে তিন মাসের পরিচয়। শুরুতেই সেই সুদূর চীনা নাগরিকের সঙ্গে আলাপচারিতা বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরই মাঝে নিজেদের অজান্তেই কখন যে একজন অপরজনের প্রতি দুর্বল হয়ে পড়ে, তা নিজেরাই জানেন না।

দূরদেশ ভিন্ন পরিবেশ আর ভিন্ন ধর্ম তাদের বন্ধুত্বের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাই রোববার সকালে যশোরের মনিরামপুর উপজেলার প্রত্যন্ত হুরগাতী গ্রামে ছুটে এসেছেন চীনা নাগরিক ৪২ বছরের ইউ লিয়াংলিয়াং।

এদিকে আকস্মিক চাইনা নাগরিক বাড়িতে আসায় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে মেয়েটির পরিবার। একদিকে বাড়ির লোকজন আত্মীয়স্বজনের মন্তব্যে বিব্রতকর পরিস্থিতির মধ্যে কাটছে অপরদিকে প্রতিবেশীদের কানা-ঘুসায় লজ্জায় পড়েছেন তারা।

পেশায় প্রকৌশলী (জাহাজ নির্মাণ) ইউ লিয়াংলিয়াংয়ের জন্মস্থান চীনের পূর্ব উপকূলীয় অঞ্চল পীত সাগর ও রোহাই সাগরের তীরে অবস্থিত শানডং প্রদেশে। দুই ভাইয়ের মধ্যে বড় ইউ লিয়াংলিয়াংয়ের বাবার নাম ইউ সংউই এবং মায়ের নাম কিউই জুয়েজুয়ান। ইউ লিয়াংলিয়াংয়ের ব্যবহৃত পাসপোর্ট ও তার সঙ্গে ভাষাগত অ্যাপসের মাধ্যমে কথা বলে এসব তথ্য উঠে আসে।

ইউ লিয়াংলিয়াং ২০ দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। এখানে তেমন কেউ পরিচিত না থাকায় পরিচয়ের সূত্র ধরে তিনি হুরগাতী গ্রামে আসেন। লাইভ লোকেশনের মাধ্যমে এই বাড়িতে আসেন।

তবে বন্ধুত্বের টানে এলেও মেয়েটির পরিবারের সম্মতি পেলে তিনি মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছিলেন; কিন্তু মেয়েটির বয়স কম হওয়ায় হতাশ হন ইউ লিয়াংলিয়াং।

মেয়ের মা ও দাদি মেয়ের এমন কাণ্ডে লজ্জায় পড়েছেন। বন্ধুত্বের টানে ওই চীনা ছেলে এসেছেন বলে মেয়েটির মা বিউটি খাতুন ও দাদি আঞ্জুয়ারা বেগম জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .