Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে হামে নতুন শনাক্ত ৪০

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৩৪ পিএম

ফরিদপুরে হামে নতুন শনাক্ত ৪০

Advertisement

ফরিদপুর জেলায় হাম (মিজলস) পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত জেলায় মোট হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৬ জনে। চলতি বছরে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৯ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে মোট ৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছেন ৯৯ জন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ২৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ জন এবং পার্শ্ববর্তী জেলা থেকে ১৫ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

সরকারি ভবনের ছাদে উৎপাদন ৬০ কিলোওয়াট বিদ্যুৎ, যুক্ত হলো জাতীয় গ্রিডে

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে আট বছরের শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম