Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

ক্লাশের পড়া ক্লাশে পড়ালে কোনো ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম

ক্লাশের পড়া ক্লাশে পড়ালে কোনো ছাত্রছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না

Advertisement

শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কিংবা এমপিওভুক্তির আবেদনপত্রে একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি যুক্ত থাকতে হবে- ‘আমাদের প্রতিষ্ঠানে ক্লাশের পড়া ক্লাশে পড়ানো হয় এবং শিক্ষার্থীদের বাহিরে কোনো প্রাইভেট পড়তে হয় না’ এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ  প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

রোববার বিকালে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া অনার্স কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুতুল এমন কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও প্রাইভেট নির্ভরতা কমানোর ওপর জোর দিয়ে বলেন, শিক্ষকরা যদি শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের পাঠদান সঠিকভাবে সম্পন্ন করেন, তবে শিক্ষার্থীদের অতিরিক্ত খরচ করে বাহিরে প্রাইভেট বা কোচিং করার কোনো প্রয়োজন পড়বে না, পাশাপাশি শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার সময়টুকু খেলাধুলা করে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারবে।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং এমপিও প্রাপ্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের এ সংক্রান্ত অঙ্গীকার ও বাস্তবায়ন কঠোরভাবে নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব অনেক দেশকে পিছিয়ে দিলেও বাংলাদেশ পরিকল্পিত পদক্ষেপ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

মোহরকয়া অনার্স কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু।

উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. হারুন-অর রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম