Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত

Advertisement

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত

আহত খোকন হাওলাদার।

Advertisement

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলায় খোকন হাওলাদার নামে এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

এ ঘটনায় সোমবার (১০ আগস্ট) সকালে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত এসআই খোকন হাওলাদার লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। 

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল লাহুড়িয়া বাজারের বাসস্ট্যান্ডসংলগ্ন শ্যামলের চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় কচুবাড়িয়া গ্রামের নবীর হোসেনের ছেলে হারুনের দেহ তল্লাশি করছিল পুলিশ। তখন ওই দোকানে উপস্থিত কামাল, শ্যামল, আকিদুলসহ কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। তারা দেশীয় লাঠিসোঁটা দিয়ে এসআই খোকন হাওলাদারকে এলোপাতাড়ি আঘাত করে আহত করেন।

একপর্যায়ে ঘটনাস্থলে আরও ১০ থেকে ১৫ জন এসে হামলাকারীদের সঙ্গে যোগ দেন। তারা ইয়াবাসহ হারুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয়রা আহত এসআই খোকন হাওলাদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক অজিত কুমার জানান, এ ঘটনায় ১০ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

ডেঙ্গু চিকিৎসায় আধুনিক ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেমিনার

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ‘বড় হামলার’ পরিকল্পনা, মার্কিন তরুণ গ্রেফতার

সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

ইরাকের প্রধানমন্ত্রী সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

দুর্গাপূজার নিরাপত্তায় যেসব নির্দেশনা দিল পুলিশ

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’

চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম