Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসএসসির ফল দেখে যেতে পারল না রেজা

Icon

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:১২ পিএম

এসএসসির ফল দেখে যেতে পারল না রেজা

কাজী রেজা। ফাইল ছবি

Advertisement

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগের দিনই থেমে গেল ১৬ বছরের কিশোর কাজী রেজার জীবন। 

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ৪ দশমিক ১১ পয়েন্ট পেয়ে কৃতকার্য হয়েছে সে। তবে কাঙ্ক্ষিত ফলাফল নিজের চোখে দেখে যেতে পারেনি রেজা।

রোববার (৯ আগস্ট) দুপুরে হঠাৎ শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। রেজা হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী আলফু মিয়ার ছেলে। সে উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে অসুস্থ হয়ে পড়ে রেজা। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়ি চক্রামপুরে তার জানাজা অনুষ্ঠিত হয়।

সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের আনন্দকে ছাপিয়ে গেছে প্রিয় শিক্ষার্থী রেজাকে হারানোর বেদনা।

সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, রেজা অত্যন্ত নম্র ও ভদ্র ছেলে ছিল। তার এমন মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়েছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটালে কাউকে ছাড় দেবে না সরকার: জিকে গউছ

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

বাড়িতে জন্ম নেওয়া ১৩৫ সাপ নিয়ে বিপদে পরিবেশকর্মী!

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

যুবসমাজকে দক্ষ করে রাষ্ট্রের কাজে লাগাতে চায় সরকার: জিকে গউছ

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

দুর্নীতি করি না, কাউকে প্রশ্রয়ও দেব না: হুইপ জিকে গউছ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম