Logo
Logo
×
   

সারাদেশ

এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তানভীরের তিন দিনের রিমান্ড

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তানভীরের তিন দিনের রিমান্ড

গাজী সালাউদ্দিন তানভীর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে (৪২) তিন দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচএস মাফতুন আহমেদ খান রুবেল তার বিরুদ্ধে মামলাটি করেছিলেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, গাজী সালাউদ্দিন তানভীর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ছিলেন। তার ওই বিতর্কিত পোস্টে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। তারা শহরের সাতমাথায় তানভীরের পোস্টার ও কুশপুত্তলিকা দাহ করেন এবং বগুড়ায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে ৩১ জুলাই এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক চিঠিতে তাকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেন।

গত বৃহস্পতিবার ভোরে ওই মামলায় বগুড়া ডিবি ও সদর থানা পুলিশ ঢাকার মিরপুরের মনিপুরে ভাড়া বাসা থেকে তানভীরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .