Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না: জামায়াত আমির

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:০৫ পিএম

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না: জামায়াত আমির

স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সরকারি উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সোমবার (১০ আগস্ট) বিকালে বগুড়া পর্যটন মোটেলে স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশে এমনিতেই শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। মেধাবীরা তাদের মেধার যথাযথ মূল্য পাচ্ছেন না। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হলে মেধার পরিবর্তে আর্থিক লেনদেন মুখ্য হয়ে উঠবে। এতে মেধাবীরা আবারও বঞ্চিত হবেন।

তিনি আরও বলেন, একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও সরকারি দল একটির ফলাফল মেনে সরকার গঠন করলেও গণভোটের ফলাফল মেনে নেয়নি। তারা প্রায় ৭০ শতাংশ জনগণের রায় অস্বীকার করে জাতির সঙ্গে প্রতারণা করেছে।

কোনো ধরনের টালবাহানা না করে গণভোটের রায় মেনে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এক্ষেত্রে বিরোধী দল বিন্দুমাত্র ছাড় দেবে না। সংসদে দাবি আদায় না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির মাওলানা আবিদুর রহমান সোহেল।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের সহকারী প্রধান নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির মাওলানা আবদুল হক সরকার, জেলা নায়েবে আমির মাওলানা আবদুল হাকিম সরকার, আবদুল বাছেদ, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, মহানগর নায়েবে আমির মাওলানা আবদুল হালিম বেগ, সেক্রেটারি আ.স.ম. আবদুল মালেকসহ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর ও জেলা শাখার কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর, জেলা পূর্ব ও পশ্চিম শাখার সেক্রেটারিয়েট সদস্যরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরাদ্দ নেই বলে দায় এড়াচ্ছে প্রশাসন: মাসুদ সাঈদী

বরাদ্দ নেই বলে দায় এড়াচ্ছে প্রশাসন: মাসুদ সাঈদী

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

আরও পড়ুন

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম