Logo
Logo
×
   

সারাদেশ

১৮ শিক্ষকের আট শিক্ষার্থী, পাশ করেছে একজন

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

১৮ শিক্ষকের আট শিক্ষার্থী, পাশ করেছে একজন

মাদারীপুরের কালকিনি উপজেলার ক্রোকিরচর ইসলামিয়া মহিলা ফাজিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ৮ শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাশ করেছে। বাকি ৭ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। এ নিয়ে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে।

মঙ্গলবার মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে মোট শিক্ষার্থী রয়েছে মাত্র ৮ জন। এর বিপরীতে শিক্ষক রয়েছেন ১৮ জন এবং কর্মচারী রয়েছেন ৫ জন। ১৮ জন শিক্ষকের মধ্যে ৮ জন নারী ও ১০ জন পুরুষ শিক্ষক। অর্থাৎ মাত্র ৮ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী মিলিয়ে মোট ২৩ জন জনবল দায়িত্ব পালন করছেন।

এসব শিক্ষক ও কর্মচারী মিলে মাসে বেতন নিচ্ছেন প্রায় ৭ লাখ টাকা। এদিকে এবারের দাখিল পরীক্ষায় ৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে মাত্র একজন উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

স্থানীয়দের দাবি, শিক্ষার্থী সংখ্যা, পরীক্ষার ফলাফল ও শিক্ষক-কর্মচারীর সংখ্যার মধ্যে এমন অসামঞ্জস্যের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বসহকারে পর্যালোচনা করা প্রয়োজন।

এ বিষয়ে জানতে মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফুল আলম জানান, বিষয়টি তদন্তসাপেক্ষে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .