Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিষ্কার

Icon

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিষ্কার

Advertisement

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক কঠোর সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বিএনপির সিনিয়র নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে শামিম আহমদের বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ অনুমোদন ও কার্যকর করেছেন।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত শামিম আহমদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

যুবদল নেতা সাকের হত্যা খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে রণক্ষেত্র ছাতক, দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

যুবদল নেতা খুন: মাগুরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেফতার

সরকারি গাছ কেটে পদ হারালেন যুবদল নেতা

সরকারি গাছ কেটে পদ হারালেন যুবদল নেতা

আসামে যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় পুলিশ

আসামে যুবদলের ব্যানার, তদন্তে ভারতীয় পুলিশ

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম