Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে সহায়তা

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:৫৯ পিএম

ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে সহায়তা

Advertisement

চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টিশক্তি হারানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকার অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আহত শিক্ষার্থী মো. সাব্বির হোসেনের বাবার হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই ছুটি শেষে ঢাকায় ফেরার পথে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে যাত্রাকালে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন বাউবির এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। পাথরের আঘাতে তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চিকিৎসকদের মতে, ওই চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি তিনি মাথায়ও গুরুতর আঘাত পান।

ঘটনার পর তাকে জামতৈল রেলস্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানা গেছে।

শিক্ষার্থীর এই দুর্ভোগে বাউবি কর্তৃপক্ষ তার পাশে দাঁড়িয়েছে। চিকিৎসা ব্যয়ে সহযোগিতার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের যেকোনো সংকট ও দুর্দিনে পাশে থাকার বিষয়ে আন্তরিক। তিনি সাব্বিরের দ্রুত সুস্থতা কামনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম