Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রূপপুর প্রকল্পে কাজ করার সময় রুশ নাগরিকের মৃত্যু

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৬ পিএম

রূপপুর প্রকল্পে কাজ করার সময় রুশ নাগরিকের মৃত্যু

Advertisement

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে প্রকল্পের একটি ভবন এলাকায় কাজ করার সময় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।

সের্গেই (৫১) রূপপুর বিদ্যুৎ প্রকল্পে রুশ পারমাণবিক প্রযুক্তি ও প্রকৌশল প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্জোর কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, সকালে বিল্ডিংয়ের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করে তিনি মাটিতে ঢলে পড়েন। খবর পেয়ে কোম্পানির চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, সের্গেই অসুস্থ বোধ করলে প্রথমে প্রকল্পের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নেন এবং হাসপাতালে যেতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, আইনগত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, চিকিৎসকের রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম