প্রকৌশলী হয়ে দেশের সেবা করতে চায় যমজ ভাই
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম
তাওহিদ ইসলাম ও তাওফিক ইসলাম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়ায় একসঙ্গে এসএসসিতে ভালো ফলাফল করে চমক সৃষ্টি করেছে যমজ ভাই তাওহিদ ইসলাম ও তাওফিক ইসলাম।
তারা ২০২৬ সালে অনুষ্ঠিত সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।
একসঙ্গে যমজ ভাইয়ের এমন কৃতিত্বে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। যমজ ভাই তাওহিদ ও তাওফিক ইসলাম প্রকৌশলী হয়ে দেশ ও দেশের মানুষের সেবায় কাজ করার ইচ্ছা পোষণ করেছে।
তারা সিংড়া পৌর শহরের মাদারীপুর মহল্লার নাজমুল ইসলাম ও খাদিজাতুন কাবিরার ছেলে। বাবা সিংড়া পৌরসভার কর আদায়কারী ও মা গৃহিণী।
মায়ের অনুপ্রেরণাই তাদের এমন ফলাফল বলে জানান তাদের বাবা নাজমুল ইসলাম। তাদের যমজ ছেলের জন্য দোয়া চেয়েছেন বাবা ও মা।
সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ দাস বলেন, তারা দুইজন পড়াশোনায় খুবই মনোযোগী ছিল, অভিভাবক সচেতন ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় ভালো ফলাফল সম্ভব।
