Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চলন্ত ট্রেনের বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

Advertisement

Icon

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

চলন্ত ট্রেনের বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

মাঝগ্রাম স্টেশন। ফাইল ছবি

Advertisement

পাবনার ঈশ্বরদীর মূল স্টেশনের অদূরে মাঝগ্রাম স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে ওই বগিতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে ট্রেন থামিয়ে আগুন নেভানো হয়।

আগুন নেভানোর পরে ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে আসার পর ক্ষতিগ্রস্ত বগি ড্যামেজ ঘোষণা করে ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ঈশ্বরদীগামী ফাইভ ডাউন মেইল ট্রেনে এ ঘটনা ঘটে।

রেলওয়ের পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান, যেকোনো সমস্যার কারণে ওই ট্রেনের একটি বগি ড্যামেজ করা হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়টি আমার জানা নেই। এটি বৈদ্যুতিক বিভাগ বলতে পারবে।

ট্রেনে থাকা আব্দুল হামিদ নামে এক যাত্রী জানান, ঢাকা থেকে ট্রেনটি ঈশ্বরদী স্টেশনের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে মাঝগ্রাম স্টেশনের কাছে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বগিতে থাকা যাত্রীরা সবাই চিৎকার ও ছোটাছুটি শুরু করেন। আতঙ্কে কয়েকজন যাত্রী ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টাও করেন। চালক বিষয়টি জানতে পেরে ট্রেন থামিয়ে দেন। পরে যাত্রী ও ট্রেনের কর্মচারীরা আগুন নেভান।

পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মো. মোশারেফ হোসেন জানান, একটি ট্রেনের বগিতে সমস্যা হয়েছিল শুনেছি। পরে তা সমাধান করা হয়েছে। কী সমস্যা হয়েছিল তা এখনো বিস্তারিত শোনা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৫ বাড়ি-দোকান ভাঙচুর, আহত অর্ধশতাধিক

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সঙ্গে থেকে নুন-পান্তা খেয়ে জীবন কাটাতে চান মা, ছেলে বললেন- ‘পারব না’

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

ঈশ্বরদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ৭ দিনে হাসপাতালে ভর্তি ১৫ জন

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম