শ্মশানঘাটে পড়ে ছিল বৃদ্ধের লাশ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নবীগঞ্জ উপজেলার গয়াহরি শ্মশানঘাট থেকে বুধবার সকালে ভীম লাল দাশ (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পাঠলী গ্রামের মৃত মনোরঞ্জন দাশের ছেলে ভীম লাল দাশ মঙ্গলবার বিকালে বাজারে যান; কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও পাননি। সকাল ৮টার দিকে গয়াহরি গ্রামের জনৈক ব্যক্তি জমিতে কাজ করতে গেলে শ্মশানঘাটে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পরে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- রাতে বাড়ি ফেরার পথে প্রাকৃতিক ডাকে সারা দিতে ওই স্থানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরিদর্শক (তদন্ত) দুলাল মিঞা বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।
