Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফ্যামিলি কার্ডের নিয়োগ

নাটোরে ছাত্রদল-বিএনপির বিক্ষোভ, ইউএনও অফিসে হামলা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:৪০ পিএম

নাটোরে ছাত্রদল-বিএনপির বিক্ষোভ, ইউএনও অফিসে হামলা

Advertisement

নাটোরের বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশের পর বিক্ষোভ করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বুধবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত ব্যাপক বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিত ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষে হামলার পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের লাঞ্ছিত করে মোবাইল ছিনিয়ে নেয়। একাধিক টেলিভিশনে লাইফ চালাতে বাধা দেওয়ার ঘটনা ঘটে।

এদিকে ক্ষমতাসীন দলের নেতারা নিয়োগ পরীক্ষা বাতিলের সময় বেঁধে দিলেও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদের কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ফ্যামিলি কার্ডের শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করেন। বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেট এলাকা থেকে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোহেল রানার নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে দ্বিতীয়তলায় ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ইউএনওর বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে সেখানে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষোভকারীরা ইউএনওর কক্ষের দরজা ও জানালায় আঘাত করেন। দরজায় লাথি মারেন। ফুলের টব ছুড়ে মারেন।

একই সময়ে লালপুর ইউএনও অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে দ্বিতীয়তলায় ইউএনওর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ইউএনওর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বাগাতিপাড়া ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাক্রমে দেবাশীষ বসাক ও বরকত উল্লাহ ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আওয়ামী লীগের কর্মীদের সুযোগ করে দিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের নাম বাদ দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে এসে লাঞ্ছনার শিকার স্টার নিউজ টেলিভিশনের নাটোর প্রতিনিধি তারিকুল হাসান বলেন, ঘটনাটি লাইভ টেলিকাস্ট করার সময় তাকে বাধা দিয়ে ধাক্কা দেওয়ার পাশাপাশি লাঞ্ছিত করেন ছাত্রদল নেতাকর্মীরা।

এর আগেই লালপুরে এনটিভির স্থানীয় প্রতিনিধি সজিবুল হৃদয়, বাগাতিপাড়ায় সাংবাদিক ফজলুর রহমান ও খাদেমুল ইসলামের মোবাইল ফোন কেড়ে নিয়ে হামলা ভাঙচুরের ভিডিও ডিলিট করে দেওয়া হয়। বাধা দেওয়া হয় চ্যানেল ওয়ানের প্রতিনিধিকেও।  এসময় বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিদেরও লাঞ্ছিত করা হয়।

বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সোহেল রানা বলেন, ভালো পরীক্ষা দিয়েও তাদের লোকজন সুযোগ পায়নি, ফ্যাসিস্ট আওয়ামী লীগে জড়িতদের নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি পরীক্ষা না দিয়েও টাকার বিনিময়ে কেউ কেউ নিয়োগ পেয়েছেন। এই নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন মাত্র। কোথাও কোনো হামলা বা কাউকে লাঞ্ছনার ঘটনা ঘটেনি।

লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু বলেন, বর্তমান ইউএনও ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া। তিনি আওয়ামী লীগের দোসর, তাদের নিয়ন্ত্রিত লোকদের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন।

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন অর রশীদ পাপ্পু বলেন, এ নিয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ইউএনও। আজকের মধ্যেই প্রকাশিত ফলাফল বাতিল করতে হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডে কর্মী নিয়োগে অনিয়ম করায় ইউএনওকে প্রত্যাহারের দাবি জানান তিনি।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ বলেন, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ যথাযথ স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেছেন, অভিযোগ-আন্দোলন থাকতেই পারে তবে কোনোভাবেই কোনো গণমাধ্যম কর্মীকে লাঞ্ছিত করা বা কাজে বাধা দেওয়া যাবে না। কেউ এমন করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

বিআরটিএর পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে যুবক

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

খেলতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু দগ্ধ, চার দিন পর মৃত্যু

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

‘তিনি তো মরে গিয়ে রক্ষা পেলেন, আমরা তো সেটাও পারছি না’

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের দায়ে সর্বস্বান্ত কলেজ শিক্ষকের আত্মহত্যা

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম