Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বগুড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

বগুড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী আইভি আকতার নূপুর। ফাইল ছবি

Advertisement

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি আকতার নূপুরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বগুড়া সিটি করপোরেশনের কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল্লাহ আল সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইভি আকতার নূপুর বগুড়া মহানগরীর শিববাটি শাহী মসজিদ লেনের মৃত নজমল হোসেন তোতার মেয়ে। তিনি জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। নূপুর বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ তাকে কর্মস্থল থেকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আবদুল্লাহ আল সাদিক জানান, রাজনৈতিক ওই মামলায় নাম না থাকলেও তদন্তে নূপুরের নাম এসেছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া মহানগরীর পশ্চিম বৃন্দাবনপাড়ার নূর হোসেন মন্ডলের ছেলে মো. আলিফ (২৫) গত বছরের ২৪ ডিসেম্বর সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে ২০২ জনের নাম উল্লেখপূর্বক ৩০২ জনকে আসামি করা হয়। 

বাদী মো. আলিফ মামলায় উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য। গত ২০২৪ সালের ৪ আগস্ট বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার মিছিল নিয়ে মহানগরীর চাঁদনীবাজার এলাকায় পৌঁছান। এ সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হুকুমে তার মদদপুষ্ট আসামিরা ককটেল, হাতবোমা এবং অন্য আসামিরা লাঠি, কিরিচ, হাসুয়া, রামদা, চায়নিজ কুড়াল, বার্মিজ চাকু নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ‘রাজাকারের বাচ্চা’ গালি দেওয়াসহ হত্যার হুমকি দেন। তখন প্রধান আসামির হুকুমে অন্য কয়েকজন আসামি মিছিলে ককটেল ও বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করেন। আসামিরা গুলি করলে তিনি (বাদী) কপাল, বুক ও উরুতে গুলি লেগে রক্তাক্ত জখম হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়া অন্য আসামিরা তাকে ও ছাত্র-জনতাকে মারপিট করে গুরুতর জখম করেন। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে মামলা করেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে অভিযান, গ্রেফতার ৪০২

রাজধানীতে অভিযান, গ্রেফতার ৪০২

বলিউড অভিনেতা মোরিয়া গ্রেফতার, কারণ কী?

বলিউড অভিনেতা মোরিয়া গ্রেফতার, কারণ কী?

ডিবির হেফাজতে জামায়াত নেতা মেজর অব. আখতারুজ্জামান

ডিবির হেফাজতে জামায়াত নেতা মেজর অব. আখতারুজ্জামান

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, ‘কানা মমিন’ গ্রেফতার

আরও পড়ুন

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম