Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম

ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

নেত্রকোনার পূর্বধলায় সারবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ছবি: যুগান্তর

Advertisement

নেত্রকোনার পূর্বধলায় সারবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপভ্যানটি নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্বধলার নারান্দিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা এক নারীসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

পুলিশ জানিয়েছে, নিহত চারজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দপ্তরির বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

দোকানে ঢুকে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মসজিদে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

মা বাঁচলেও চোখের সামনে নদীতে ডুবে প্রাণ গেল ছেলের

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম