Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:০১ পিএম

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

নিহত বিএনপি নেতা হেলাল উদ্দিন (৫৫)। ফাইল ছবি

Advertisement

বগুড়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী হেলাল উদ্দিন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ সময় হাসান আলী নামে এক ইউনিয়ন যুবদল সদস্য আহত হন। 

বুধবার (১২ আগস্ট) রাতে সদর উপজেলার গোকুল ইউনিয়নের মেড়পাড়া এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের মেড়পাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি গোকুল ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী সদস্য ছিলেন। 

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে হেলাল উদ্দিন প্রয়োজনীয় কাজে একটি সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে একই ইউনিয়ন যুবদলের সদস্য হাসান আলী ছিলেন। পথিমধ্যে গোকুল মোড় এলাকার সবুজ নার্সারির সামনে পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বিএনপি নেতা হেলাল উদ্দিন মারা যান। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে তার লাশ দাফন করা হয়েছে। এ সময় আহত হন যুবদল সদস্য হাসান আলী। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  

হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার ওসি হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর তাদের অবহিত করা হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম