Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে পুলিশ দেখে নদীতে ঝাঁপ, নিখোঁজ ১

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম

গাজীপুরে পুলিশ দেখে নদীতে ঝাঁপ, নিখোঁজ ১

Advertisement

গাজীপুরে পুলিশ দেখে নদীতে ঝাঁপ দিয়ে মোয়াজ্জেম হোসেন (৪৫) নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাউলতিয়া কারখানা বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ মোয়াজ্জেম হোসেন খালিশাবর্তা এলাকার মোহাম্মদ আলী মেম্বারের ছেলে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

নিহতের চাচাতো ভাই দেলোয়ার হোসেন জানিয়েছেন, মোয়াজ্জেম হোসেনসহ ৪-৫ জন ব্যক্তি তুরাগ নদীতে একটি ট্রলারের উপরে বসে ছিলেন। এ সময় ৫-৬ জন লোক এসে তাদের ট্রলার থেকে নেমে আসতে বলেন। ট্রলার থেকে না নামলে গুলি করার হুমকি দেন। একপর্যায়ে ভয়ে ওই চার ব্যক্তি ট্রলার থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে চারজনের তিনজন তীরে উঠতে পারলেও মোয়াজ্জেম হোসেন নিখোঁজ থেকে যান। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান চালান। পরে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

এ বিষয়ে গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেছেন, নদীতে ট্রলারে বসে চারজন তাস খেলছিল। এ সময় টহল পুলিশ দেখে চারজন নদীতে ঝাঁপ দেন। পরে তিনজন তীরে ওঠে আসতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম