Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্ধুর চিকিৎসা করাতে ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৮:৪৬ পিএম

বন্ধুর চিকিৎসা করাতে ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু

Advertisement

বন্ধুর চিকিৎসা করাতে ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু হয়েছে। কাপাসিয়ার হাবিবুর রহমান তার অসুস্থ বন্ধু কালীগঞ্জের বিল্লাল মাঝিকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।

চিকিৎসা শেষে দুজনেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন; পথে হঠাৎ বিল্লাল মাঝির বুকে ব্যথা ওঠে। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত হাবিবুর রহমানও পরদিন মারা যান।

দুই বন্ধুর লাশ এখন কলকাতার একটি বিশেষায়িত হাসপাতালে রয়েছে। লাশ দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরে সরকারের সহযোগিতা কামনা করেছে ওই দুই বন্ধুর পরিবার।

মৃত বিল্লাল মাঝি (৫০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের করম আলী মাঝির ছেলে এবং হাবিবুর রহমান (৫৭) একই জেলার কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আসাম উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধু হাবিবুর রহমানের চিকিৎসায় সহযোগিতা করতে প্রায় ২৫ দিন আগে ভারতে যান বিল্লাল মাঝি। কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে হাবিবুরের চিকিৎসা শেষে গত ৯ আগস্ট তারা দেশে ফেরার জন্য রওনা হন এবং ওই দিনই বিল্লাল মারা যান। বন্ধুর আকস্মিক মৃত্যুতে হাবিবুর রহমান মানসিকভাবে ভেঙে পড়েন এবং এর পরদিন তিনিও মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বর্তমানে দুজনের লাশ ওই হাসপাতাল মর্গে রয়েছে।

এদিকে দুই বন্ধুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পরিবেশ। দ্রুত লাশ দেশে এনে পারিবারিকভাবে দাফন করার জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।

বিল্লাল মাঝির মেয়ে আফরোজা আক্তার বলেন, দুই বন্ধুর একসঙ্গে মৃত্যু হয়েছে। আমরা চাই, তাদের লাশ দ্রুত দেশে আনা হোক। দেশের মাটিতেই যেন দাফন করতে পারি, এজন্য সরকারের সহযোগিতা কামনা করছি।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম বলেন, লাশ দুটি দেশে আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। সরকার যেন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেটিই আমাদের দাবি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ল পুলিশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুদিন ঘরবন্দি থেকে থানায় ভুক্তভোগী

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারখানার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

রাসায়নিকের বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম