Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাংশায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:১১ পিএম

পাংশায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

ফাইল ছবি

Advertisement

রাজবাড়ীর পাংশায় তারা খাতুন (৪৬) নামে এক গৃহিণীকে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা কসবামাজাইল ইউনিয়নের জাবেদ বিশ্বাসের স্ত্রী।

পাংশা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রাজু বিশ্বাসকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। 

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, তারা নামে এক গৃহিণীর লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর তা জানা যাবে। 

পুলিশ ও নিহতের স্বজনের ভাষ্যমতে জানা যায়, মাদকাসক্ত ছেলের চিকিৎসার জন্য তারা খাতুন ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কুষ্টিয়ার বনগ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। তবে রাজু যখন তার খালার বাড়িতে আশ্রয় নেয় তখন তার সঙ্গে তার মা ছিলেন না। পরে তারা খাতুনের লাশ উদ্ধার করা হয়। 

পুলিশের একটি সূত্র জানায়, তারা খাতুনের সঙ্গে তার স্বামীর সম্পর্ক ভালো ছিল না। রাজুর মোটরসাইকেল থেকে পড়ে তারা খাতুনের মৃত্যু হয়ে থাকলেও বিষয়টি কাউকে জানানো হয়নি।  

নিহতের বাবা সিরাজ উদ্দিন বিশ্বাস বলেন, আমার  মেয়ে জামাই ও নাতি মিলে আমার মেয়েকে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাবার বাড়ি থেকে নাশতা কম আনায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ঢেউয়ের ধাক্কায় শিশুর পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যে ব্যাখ্যা দিলেন বাবা

ঢেউয়ের ধাক্কায় শিশুর পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল, যে ব্যাখ্যা দিলেন বাবা

শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

সোহরাওয়ার্দী হাসপাতাল শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

খুলনায় মায়ের সামনেই মেয়ের মাথায় গুলি

খুলনায় মায়ের সামনেই মেয়ের মাথায় গুলি

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম