Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:০১ পিএম

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা। ছবি: যুগান্তর

Advertisement

১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

উপজেলার শেখ মুজিবুর রহমানের সমাধি, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনাসহ জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। 

এছাড়া পুরো উপজেলাজুড়ে সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে ডিবি পুলিশ। আর জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সরেজমিনে দেখা যায়, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের তিনটি গেটে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন। এছাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড, চৌড়ঙ্গিসহ বিভিন্ন এলাকাতেও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল বের করা হয়। টহলটি জেলা শহর হয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড, চৌড়ঙ্গি হয়ে শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ এলাকায় গিয়ে আবার জেলা শহরে ফিরে যায়। 

জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ শান্তির জেলা। গত ১ আগস্ট থেকে এ পর্যন্ত কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেনি। আশা করি আগামীকাল (১৫ আগস্ট) কিছু হবে না। তবুও জেলার সার্বিক আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটে সেজন্য বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক থাকবে। এছাড়া পুলিশের পাশাপাশি জেলাজুড়ে বিজিবি ও গোয়েন্দা পুলিশ টহলে রয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ১৫ আগস্টে জেলার আইনশৃঙ্খলার যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ (১৪ আগস্ট) থেকে বিজিবি টহলে রয়েছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

জুনিয়রকে গালিগালাজের অভিযোগ, গোবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে মারধর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম