Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঘায় যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

বাঘায় যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মোকাদ্দেস আলী। ছবি: সংগৃহীত

Advertisement

আইনবিরোধী কার্যক্রম পরিচালনা করে বেআইনীভাবে মিছিল করার অভিযোগে ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মোকাদ্দেস আলী বাঘা পৌরসভার মিলিক বাঘা গ্রামের মোত্তালিব সরকারের ছেলে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করেন এবং নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে মিছিল করেন। এই অভিযোগে বাউসা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলার মোকাদ্দেস আলী এজাহার নামীয় আসামী ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্থাতকারী অফিসার বাঘা থানার সহকারী পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, শনিবার (১৫ আগষ্ট) সকালে রিমান্ডের আবেদন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

নিজে ক্লাশে অনুপস্থিত, মামাকে দিয়ে পাঠদান করান রাবি ছাত্রদল নেতা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির, ইউএনও কার্যালয়ে তালা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম