Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

Advertisement

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:১৩ এএম

নিখোঁজের ৫ দিন পর বিল থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

Advertisement

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের পাঁচ দিন পর রেনু বেগম (৭৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার বইদ্দার বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি মুরাদনগর থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত রেনু বেগম উপজেলার ধামঘর ইউনিয়নের নহল দক্ষিণপাড়া গ্রামের শামসু মিয়ার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রেনু বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হওয়ার পর নিজেই বাড়িতে ফিরে এসেছিলেন। সর্বশেষ গত শুক্রবার তিনি মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় তার মেয়ে নাসিমা আক্তারের বাসায় বেড়াতে আসেন। এরপর সোমবার থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

আগেও নিখোঁজ হয়ে নিজে নিজে ফিরে আসায় পরিবারের সদস্যরা এবারও তিনি ফিরে আসবেন, এমন ধারণা করেছিলেন। ফলে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

শনিবার সন্ধ্যায় স্থানীয়রা বইদ্দার বিলে বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতা বহিষ্কার

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় জামায়াতের দুপক্ষের সংঘর্ষ নিয়ে যা জানা গেল

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

কুমিল্লায় ঘুসের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙচুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম