Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কর্মকর্তা-কর্মচারী‌কে মারধর: কুড়িগ্রাম পৌরসভার সিইও ফজলে রাব্বীকে প্রত্যাহার

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

কর্মকর্তা-কর্মচারী‌কে মারধর: কুড়িগ্রাম পৌরসভার সিইও ফজলে রাব্বীকে প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বী। ফাইল ছবি

Advertisement

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও অসদাচরণের অভিযোগ ওঠার পর ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হলো। তাকে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পরিষদের ডাকবাংলোর আবাসিক কক্ষে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ ও পরিচ্ছন্নতা শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী আনারুল ইসলামকে গালিগালাজ ও মারধর করার অভিযোগ ওঠে সিইও ফজলে রাব্বীর বিরুদ্ধে। ভুক্তভোগী দুই কর্মচারী এ অভিযোগ করেন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে কর্মবিরতিতে যান পৌরসভার কর্মচারীরা। অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন তারা। এতে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়।

ঘটনার পর কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ অভিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফজলে রাব্বীকে অপসারণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই দিন তিনি স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠান। জেলা প্রশাসকের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে দুদিনের মাথায় সিইও ফজলে রাব্বীকে প্রত্যাহারের আদেশ জারি করল স্থানীয় সরকার বিভাগ।

 কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিএম কুদরত-এ-খুদা জানান, আজ স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্যারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

জেলা প্রশাসকের পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে দুদিনের মাথায় সিইও ফজলে রাব্বীকে প্রত্যাহারের আদেশ জারি করল স্থানীয় সরকার বিভাগ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

স্ত্রীর অনুপ্রেরণা, পাগলদের সেবক কাজল যেন মানবতার ফেরেশতা

স্ত্রীর অনুপ্রেরণা, পাগলদের সেবক কাজল যেন মানবতার ফেরেশতা

‘সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার’

‘সরকারিভাবে নির্দেশনা রয়েছে বিএনপি নেতাদের ডিলারশিপ দেওয়ার’

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

ব্রহ্মপুত্রে তীব্র ভাঙন রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

এক সপ্তাহে নদীগর্ভে ১৭ পরিবারের বসতভিটা, কাঁচা ধান কাটছেন কৃষকরা

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন এক সপ্তাহে নদীগর্ভে ১৭ পরিবারের বসতভিটা, কাঁচা ধান কাটছেন কৃষকরা

আরও পড়ুন

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

মাদক ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

মাদক ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

রাজনৈতিক ঘোষণায় ইউএনও’র পক্ষপাতমূলক আচরণ, কার পক্ষে প্রশাসন?

রাজনৈতিক ঘোষণায় ইউএনও’র পক্ষপাতমূলক আচরণ, কার পক্ষে প্রশাসন?

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম